Pages

Subscribe:

Ads 468x60px

Friday, July 4, 2014

শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখা খুব দরকারি




যখন স্কুলে পড়তাম, বাধ্যতামূলক ছিল ড্রিল করা। খেলাধুলা করা। ফুটবল ও ক্রিকেট। ছিল খেলার মাঠ। মনে আছে শৈলেন স্যারের কথা, আমাদের ড্রিল করাতেন। স্কাউট টিচার ছিলেন আবার বিজ্ঞানও পড়াতেন।

সেসব দিন কোথায়? এখন ছাত্রছাত্রীদের ঘাড়ে বড় বড় বইয়ের ভারী বোঝা। এত পড়া, কিন্তু কী শেখা হয়? কী শেখে তারা? বিদ্যা কেবল জোরে ঢুকিয়ে দেওয়া, কাজ হয় না তেমন। যা হচ্ছে, তা হলো, স্থূল হচ্ছে ছেলেমেয়েরা। খেলাধুলা নেই, কেবলই বসে থাকা, ফাস্টফুড ও কোমলপানীয় খাওয়া। এসব সমস্যা এককালে ছিল শিল্পোন্নত দেশগুলোয়। এখন হালে সে হাওয়া লেগেছে আমাদের মতো দেশেও। মন্দ বিদ্যা শেখা আমাদের কেন আসে, ফাস্টফুড খাওয়া আর ব্যায়াম না করা কেন ভালো লাগে! তাই স্থূল হচ্ছে টিনএজরা।

পশ্চিমা গবেষকেরা বলছেন, টিনএজরা যদি স্কুলে হেঁটে বা সাইকেল চালিয়ে যায়, হাইস্কুল স্পোর্টস টিমের একটি খেলায়ও যদি অংশ নেয়, একাধিক হলে বেশ ভালো, তা হলে বেশি ওজন বা স্থূল হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। তাই তো ছিল। কী কুক্ষণে যে বদলে গেল সব!
গত দশকে শিশুদের মধ্যে স্থূলতা ছড়িয়ে পড়ার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ ওই সব দেশে তরুণ ও যুবকদের মধ্যে শরীরচর্চাকে প্রসারিত করার পদক্ষেপ নিয়েছিল জোরেশোরে। নতুন এই গবেষণা প্রথম প্রদর্শন করল যে স্কুলভিত্তিক ব্যায়াম ওজন বাড়াকে বেশ হ্রাস করে বটে, তবে খেলাধুলায় অংশগ্রহণ সক্রিয়ভাবে করলে ফলাফল আরও ভালো হয়। শরীরচর্চার ক্লাস করে সব শিক্ষার্থী সমভাবে ব্যায়ামের মধ্যে আসে না। তবে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণে হিতকর ফল আসে বেশি। অভিজাত আবাসিক এলাকায় দোতলা ও তিনতলা ভাগ করে বা সীমিত পরিসরে খেলার মাঠবিহীন স্কুলঘর করে বিদ্যাশিক্ষা কী হয় জানি না। এতে শরীর দুর্বল, রুগ্ণ স্বাস্থ্য, ভগ্নদেহ হয় তরুণ শিক্ষার্থীদের। তবে ব্যবসা করলেন অনেকে, তা তো বটে।
ডার্টমাউথ গিনেস স্কুল অব মেডিসিনের হুড সেন্টার ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিসের গবেষক কিথ এম ড্রেকস বলেন, স্পোর্টস টিম বা সংস্থার অংশ হলে বাচ্চারা অবিরাম কোনো না কোনো মাঝারি বা কঠোর খেলার অনুশীলন বা খেলার মধ্যে থাকে। অনেক সময় দেখা যায়, স্কুলে শরীরচর্চা শিক্ষা কঠোর নয়, অনেকে এসব ক্লাস এড়িয়ে যায়, অনেক সময় শরীরচর্চা তেমন কঠোরও নয়।

বিখ্যাত জার্নাল পেডিয়াট্রিকস-এ প্রকাশিত নিবন্ধে ড্রেকস ও সহকর্মীরা দেখিয়েছেন, খেলাধুলায় বেশি বেশি অংশগ্রহণ করলে, বাসে বা গাড়িতে চড়ে স্কুলে যাওয়া কমালে এর প্রভাব পড়ে শৈশব স্থূলতার ওপর। যদি সব টিনএজার প্রতিবছর অন্তত দুটো স্পোর্টস টিমে খেলে, প্রতি মৌসুমে অন্তত একটি টিমে অংশ নেয়, তা হলে স্থূলতার হার কমে ২৬ শতাংশ এবং বেশি ওজনের টিনএজদের হার কমে ১১ শতাংশ। আর সব টিনএজার যদি সপ্তাহে অন্তত চার দিন হেঁটে বা সাইকেল চালিয়ে স্কুলে যায়, তা হলে স্থূল টিনএজদের সংখ্যা কমে ২২ শতাংশ।
অবশ্য আমেরিকাতে এক-তৃতীয়াংশ হাইস্কুল শিক্ষার্থী বেশি ওজনের বা স্থূল। সে জন্য সেখানে টিনএজদের যেকোনো রকম শরীরচর্চাকে উৎসাহিত ও উজ্জীবিত করার তোড়জোড় চলছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ, স্কুলে শিক্ষার্থীরা প্রতিদিন এক ঘণ্টা মাঝারি বা কঠোর শরীরচর্চা যেন করে। কিন্তু তা অনেকেই করে না। ‘সেফ রুট টু স্কুল’ নামের ১০০ কোটি ডলারের প্রোগ্রাম নেওয়া হলো বেশি বেশি সাইডওয়ার্ক, বাইক পথ ও পথচারীবান্ধব পথ তৈরির জন্য।
আমাদের দেশে স্থূল শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সংখ্যা জানা নেই, তবে বাড়ছে। এই প্রজন্ম কম বয়সেই নানা ক্রনিক রোগের শিকার হবে। তাই সে রকম চিন্তাভাবনা আমরাও যদি করি, ভালো হয় না? দেখা যায়, হেঁটে বা বাইকে চড়ে স্কুলে গেলে স্থূলতা অনেক কমে।
টিনএজদের ব্যায়াম ও খেলাধুলায় উৎসাহী করতে হবে। মা-বাবা নিজেরা যদি খেলাধুলা করেন, ব্যায়াম করেন, স্কুলে যদি শিক্ষকেরা উৎসাহী করেন, খেলা ও স্ট্রেটস স্কুলে যদি হয়, তা হলে কাজ হবে। সবাই যে ফুটবল বা বাস্কেটবল খেলবে তা নয়, কেউ খেলবে ক্রিকেট, কেউ নৃত্য করবে, কেউ জিমন্যাস্টিকস করবে—খেলাধুলা হলেই হলো।



আধকপালি মাথাব্যথা



মাথাধরা। আধকপালি। মিগ্রেন বলে জানি আমরা।

কী সেসব কারণ? মিগ্রেনের ঘোড়া টিপে যেসব তর্জনী, এদের চেনা চাই।
 
এমন মাথাধরার কারণ হতে পারে অফিসের বসও, যা কিছু স্ট্রেসকে উসকে দেয়।
 
তাই মানুষকে টেনশন-প্রবণ করে তোলে। রাগী বস হতে পারে টেনশনের কারণ।
এর কারণ স্পষ্ট নয়, কেমন করে তা ঘটে তাও স্পষ্ট নয়। মগজে স্নায়ুপথের সংবেদনশীলতা বেড়ে যায়? যেসব স্নায়ুপথ বেদনাবহন করে, এরা কি হয়ে পড়ে বেশি স্পর্শকাতর? মগজের মধ্যে পরিবর্তন এর সঙ্গে সম্পর্কযুক্ত?
 
উষ্ণ আবহাওয়া। তাপমাত্রা যখন বাড়তে থাকে, তখন মিগ্রেন হওয়া বা প্রচণ্ডl মাথাধরা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সাম্প্রতিক এক গবেষণায় গবেষকেরা দেখেছেন, প্রতি ৯ ডিগ্রি ফারেনহাইট তাপ, মানে ৭ শতাংশ বৃদ্ধি হয় মিগ্রেনের ঝুঁকি। বৃষ্টির আগে আগে, পারদমান চাপ নেমে যাওয়া, মিগ্রেন নয় এমন মাথাধরা বাড়তে পারে।
কড়া সুগন্ধি। কড়া গন্ধ, এমনকি সুগন্ধ—অনেকের ক্ষেত্রে মিগ্রেন উসকে দেয়। কেন তা ঘটে তা বেশ অস্পষ্ট, মনে হয় সেই সুবাস উদ্দীপ্ত করে স্নায়ুতন্ত্র। দায়ী সব গন্ধ, সুগন্ধি হলো পেইন্ট, পারফিউম, কিছু কিছু পুষ্প।
 
কেশবন্ধনী ইত্যাদি। কী করে চুল বাঁধেন তা-ও কিন্তু মাথাধরার সঙ্গেl সম্পর্কযুক্ত হতে পারে। আঁটসাঁট পনিটেইল করোটির সংযোজনকলা টানটান করে দেয়: মাথা ধরে কখনো। হেডব্যান্ড, বিনুনি, খোঁপা, আঁটসাঁট হ্যাট—মাথাধরা ঘটাতে পারে।

 ব্যায়াম, শরীরচর্চা। খুব উদ্যমী ব্যায়াম ঘটাতে পারে মাথাধরা। জগারস হেডেকl হতে পারে। হতে পারে সেক্স হেডেকও।

 ত্রুটিপূর্ণ দেহভঙ্গি। খুব কঠোর শ্রম করে ঘেমে-নেয়ে উঠে মাথা ধরাতে হবে,l তা নয়। কদাকার চলনভঙ্গি, ডেস্কে বসে মাথা-কাঁধ নুয়ে বসা—এসব মাথা ধরাতে পারে। দেহভঙ্গির ত্রুটি কত রকমই হতে পারে—কাঁধ ঝুঁকে থাকা, খুব নিচু বা খুব উঁচু মনিটরে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকা, কান ও কাঁধের মাঝখানে ফোন রেখে অনেকক্ষণ কথা বলা, টেনশন হেডেক বারবার হলে কর্মস্থলে দেহভঙ্গি, উপবেশন সব নজর করতে হবে।

 পনির: অনেকের মিগ্রেন হয় পুরোনো পনির খেলে, যেমন ব্লুচিজ, সেডার, সুইস।  হয়তো এর অন্তর্গত টাইরামিনের জন্য। পনির যত পুরোনো, টাইরামিন হয় তত বেশি।

 রেডওয়াইন: রেডওয়াইন ও অন্যান্য অ্যালকোহল পানীয়তে আছে টাইরামিন। মদের  অন্যান্য উপকরণও মিগ্রেন ঘটাতে পারে। মদপান মগজে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, ফলাফল হতে পারে তীব্র।


 প্রক্রিয়াজাত মাংস: এতে থাকতে পারে টাইরামিন। এ ছাড়া ফুড এডিটিভl নাইট্রাইট: ঘটাতে পারে মাথাধরা।
তবে ফুড এডিটিভ মাথা ধরায় দুদিকেই, ঠিক মিগ্রেন নয়। মিগ্রেন আধকপালি: একসঙ্গে মাথার একপাশে হয় ব্যথা।

 কোনো বেলা আহার বাদ দেওয়া: Skipping Meals একটি বদভ্যাস। ক্ষুধার কারণেl মাথাধরা অনেক সময় স্পষ্ট হয় না। কোনো বেলা আহার না করলে ক্ষুধা বোধ হওয়ার আগেই মাথার একদিক ধরে যায়। সমস্যা হলো রক্তের সুগারমান যায় নেমে। তবে ক্ষুধার মাথাধরা উপশমের জন্য চকলেটবার বা মিষ্টি-মণ্ডা খাওয়া ঠিক নয়, এতে রক্তের সুগার প্রথমে খুব তুঙ্গে উঠে পরে ধপাস নেমে যেতে পারে অনেকটা।
০ ধূমপান: ধূমপান মাথাধরার একটি বড় কারণ। যিনি ধূমপান করছেন, তিনিই শুধু নন, পাশের যে লোক সে ধূমপায়ীর ছেড়ে দেওয়া ধূম সেবন করছে, যাতে রয়েছে নিকোটিন: মগজের রক্তনালি হয় সরু, মাথা ধরে সহসা তারও। যাদের ক্লাস্টার হেডেক হয়, তারা ধূমপান ছেড়ে দিলে বা অন্যের সিগারেটের ধোঁয়া সেবন এড়ালে বেশ লাভ হয়। আধকপালি প্রচণ্ড ব্যথা হয়, চোখ ও নাকের ওপরও প্রভাব পড়ে।
 
ক্যাফিন: যাদের মাথাধরা বাই রয়েছে, তাদের জন্য ক্যাফিন ব্যবহারে সতর্কতা।l মাঝারি কফি পান ঠিক, তবে বেশ কয়েক কাপ কফি মাথা ধরার জন্য যথেষ্ট। চা-কফিতে আসক্ত যাঁরা হন, তাঁরা ছেড়ে দিলেও হঠাৎ তাঁদের মাথা ধরে বেশ।

শনাক্ত করতে হবে ট্রিগারগুলো
কী সব জিনিস মিগ্রেন ঘটায়, তা জানা গেলে মাথা ধরা শুরু হওয়ার আগে একে রোধ করা সম্ভব হতে পারে। রাখা যেতে পারে ‘হেডেক ডায়েরি’। প্রতিদিন কী কী খাবার খাই, চাপের ঘটনা কী কী ঘটল, আবহাওয়ার পরিবর্তন, শরীরচর্চা সব। কখন মাথা ধরা শুরু হয়, ঠিক কটায় ধরে কটায় ছেড়ে যায়, তাহলে একে এড়ানো সম্ভব হবে নানা কৌশলে।

মাথাধরা সমাধান: স্ট্রেস মোকাবিলা
অনেকে মিগ্রেন ও টেনশন হেডেককে চাপ মোকাবিলার কৌশল প্রয়োগ করে সামাল দেন। জীবনে চাপ সম্পূর্ণ এড়ানো যায় না, তবে এর মুখোমুখি হলে সামাল দেওয়ার কৌশল জানা যায়। ধ্যানচর্চা ও ম্যাসাজ অনেক সময় কার্যকর হতে পারে।

পা দুটো ছড়িয়ে-ছিটিয়ে নিন
মাঝারি ব্যায়াম চাপ কমানোর বড় কৌশল। হাঁটা বড় ভালো ব্যায়াম। টেনশন হেডেক রোধে বেশ ফলপ্রসূ। হাঁটার সময় হাত দুটো দুলুনি ঘাড় ও কাঁধের পেশি রিলাক্স করে।

নিয়মিত আহার
নিয়মিত আহার করলে, দিনজুড়ে সুষম খাবার রক্তের সুগারও রাখে সুমিত। ক্ষুধার কারণে মাথা ধরবে না তাহলে। প্রোটিন ও জটিল শ্বেতসারের সমন্বয়ে খাবার চিকেনের ঝোল ও ভাত বা মাছ-ভাত, সবজি, দধি, প্রচুর জলপান। পানিশূন্যতায় মাথা ধরে।

ফিজিক্যাল থেরাপি
মানে ব্যায়াম এবং ব্যথা কমানো ও নড়ন-চড়নের পরিধি বাড়ানো। ঘাড়ের পেশির ব্যায়াম দেহভঙ্গি সব চর্চা।
ওষুধ: ব্যথার ওষুধ খাবেন সতর্কতার সঙ্গে, চিকিৎসকের পরামর্শে।

কখন চিকিৎসক: গুরুতর মাথাধরা দুদিনের বেশি চলছে। দেখতে সমস্যা, চলনে সমস্যা, বিহ্বলতা, খিঁচুনি-জ্বর, নিশ্চল ঘাড়—চিকিৎসক দেখানো চাই।


Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz

Drug Index

Social Icons

 
Blogger Templates