Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, November 11, 2012

শীতে ভালো থাকুন

শীতকালটাও হোক স্বাস্থ্যকর

_____________________ এস আর স্পোর্টসে্র কলম থেকে.....


অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।

আমাদের দেশে শীতকাল বড় হ্রস্ব; তবু বাইরে ঠান্ডা পড়ে, মাঝেমধ্যে বেশ পড়ে, হিমশীতল। সে জন্য শীতকাল স্বাস্থ্যকর হবে না কেন? শরীর যখন লুকিয়ে ঢুকতে যায় ওম গরমে; আবহাওয়া যা-ই হোক, সুস্থ ও সবল থাকা চাই।

ঘুম যেন হয় ঠিকমতো

স্লিপ কাউন্সিলের মুখপাত্র জেসিকা আলেক্সান্ডার বলেন, সাত থেকে নয় ঘণ্টা ঘুমের পরামর্শ থাকলেও আমরা সাড়ে ছয় ঘণ্টার বেশি ঘুমাই না তেমন। শরীর ও স্বাস্থ্যের জন্য রাতে সুনিদ্রা বড় প্রয়োজন। শীতকালে আমরা স্বাভাবিকভাবে বেশি ঘুমাই—রাতও লম্বা। এ সময় নিদ্রাকাল বাড়লেই ভালো।

দুধ খাবেন বেশি

শীতের সময় ঠান্ডা-সর্দি লাগার আশঙ্কা অনেক বেশি। তাই দেহ প্রতিরোধব্যবস্থা যাতে টিপটপ থাকে, তা নিশ্চিত করা চাই। দুধ ও দুগ্ধজাত দ্রব্য যেমন—দই, পনির এসব খাওয়া ভালো। প্রোটিন, ভিটামিন ‘এ’ ও ‘বি১২’-এর ভালো উৎস। ক্যালসিয়ামেরও ভালো উৎস। হাড়ও থাকে মজবুত। ননি তোলা দুধ, লো-ফ্যাট দই বেছে নিতে হয়।

বেশি বেশি খাবেন ফল-সবজি

বাইরে বেশ ঠান্ডা ও অন্ধকার, তখন অস্বাস্থ্যকর চর্বিযুক্ত ফাস্টফুড খেতে যেন মন চায়; কিন্তু মনে রাখতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতেই হবে। প্রতিদিন প্রচুর ফল-সবজি খাওয়া চাই। খুব মিষ্টি কিছু খেতে যদি মন চায়, তাহলে মিষ্টি শুকনো ফল খেজুর নয় কেন?

শীতের সবজি—ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াস, শিম, বরবটি, গাজর, ওলকপি ও মুলা কতভাবেই খাওয়া যায়—ভাপে সেদ্ধ, ঝোল, স্যুপ, নিরামিষ। বাহারি ফল খাবেন।

পরিবারের জন্য নতুন সব আউটডোর কাজকর্ম

শীতের দিন-রাত অলস জীবনযাপনের জন্য নয়। লেপমুড়ি দিয়ে বসে থাকা চলবে কেন? বরং পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ুন না—বেড়িয়ে আসুন দূরে কোথাও। শীতের সময় ভ্রমণেও মজা। নতুন কোনো খেলা বা সমুদ্রতীরে হাঁটুন, দৌড়ান। দড়িলাফ দিন। পাহাড় বেয়ে ওঠা। নিয়মিত ব্যায়াম করলে শরীরের ওজন ঠিকঠাক থাকে। দেহ প্রতিরোধব্যবস্থা হয় উজ্জীবিত।

 

ঘরের ভেতরে থাকতে থাকতে মন কেন হাঁপিয়ে উঠবে? বেরিয়ে পড়ি, টেনশন যাবে উবে।

চাই স্বাস্থ্যকর প্রাতরাশ

সকালে পরিজ বেশ মজা হবে খেতে। শীতের সকালে এক বাটি পরিজ। দুধ-মুড়ি, খই-দুধ, মুড়ির নাড়ু বেশ মজা। সঙ্গে ফল, ফলের রস। রুটি, ডিম, ভাজিও চলে মাঝেমধ্যে। প্রাতরাশে শর্করা ও প্রোটিন থাকা চাই। শ্বেতসার ও আঁশ। সবজিও পাওয়া যায়—পেট ভরা থাকে দীর্ঘক্ষণ। মধ্য সকালে ভরপেট নাশতার লোভ চলে যায় ভরপেট প্রাতরাশ খেলে। ওটমিলও বেশ ভালো প্রাতরাশ। ভিটামিন ও খনিজের ভালো উৎস। 

 

পরিজ: কোয়াকার ওটস ও ননি তোলা দুধ দিয়ে সঙ্গে যোগ হোক শুষ্ক ফল—চাকচাক করে কাটা কলা, চিনি বা নুন যোগ করা নয়।

 

সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও......দ্বিতীয় অংশ







দ্বিতীয় অংশ


সম্ভাবনা বেড়ে যায়। এমনকি ব্যায়াম না করলে বিষণ্নতা ও উদ্বেগও হয় সঙ্গী।

সহূদয়তা ও বদান্যতা:-  সুখ পেতে চান? অন্যকে সুখী হতে সাহায্য করুন। এমন কিছু করুন, যাতে একজনের মন ভালো থাকে। দিনে অন্তত ছয়টি ধন্যবাদ অর্জন করার মতো কাজ করুন। সুখ পাবেন।
একা বন্ধের দিনে প্রশ্রয় আহার, এক বেলা: অতিভোজনের বিরুদ্ধে শুনছি অবিরাম; মানছি, সেভাবে চলছি। একদিন হঠাৎ নিয়ম ভাঙা কেন নয়? পায়েস বা পরমান্ন, বিরিয়ানি, রেজালা, মিঠাই, কোক। ছাত্রাবস্থায় হোস্টেলে থাকতাম, সারা মাস পানসে খাবার, মাসের শেষে ফিস্টের দিনে কী সুখ!

পরিবারের সঙ্গে সময়:- টিভি দেখে হোক, খাবার টেবিলে হোক, খোলামেলা আলাপ, হাসাহাসি, খুনসুটি, মনের ফেঁপে ওঠা বেলুন চুপসে যায় সবার। দেহমন শিথিল হয়। সুখ আসে পায়ে পায়ে।

পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আহার:-  ভালো আহার বা সৎসঙ্গ একেক সময় হয়ে ওঠে চেতনার জন্য মহাভোজ। চোখ, নাক, কান ও মুখ থেকে আসা ইতিবাচক সংকেতগুলো, আনন্দের সংকেতগুলো মগজ গ্রহণ করে, উপলব্ধি করে যে দেহ ও মনের পরিপুষ্টির জন্য এ বড় প্রয়োজন। একেই বলে সুখ। বলেন মনোবিজ্ঞানী ডেভিড জি, ‘আমার সুখ আসে স্বল্পস্থায়ী কোনো অভিজ্ঞতা থেকে। যেমন, পরিবারের সদস্যদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে এক টেবিলে বসে কিছু সময় কাটানো, বড় কোনো ঘটনা নয়—হয়তো রাতের ডিনার সবাই একসঙ্গে খাওয়া—সবাই উপভোগ করছে।’ একে বলে সুখ।

কোনো বাদ্যযন্ত্র বাজানো:- সোফায় বসে গিটার বাজালাম, চাপ না কমা পর্যন্ত। বড় সুখ এতে। বড় বড় যন্ত্রশিল্পী এমনকি আনকোরা নতুন বাজনা শেখা লোকেরাও বাজনা বাজিয়ে বড় সুখ পান। মন একান্তে উপভোগ করে কর্মটি। এক মনেই হয়তো। সেতারবাদন, গিটারবাদন যা-ই হোক। নয়তো ছবি আঁকা, ভাস্কর্য গড়া, বড় সুখ।

বাচ্চাদের সঙ্গে সময় কাটানো:- বুড়ো খোকাদের কি ছোট খোকাদের সঙ্গে খেলতে মানা আছে। না তো? তাহলে তাদের সঙ্গে একটু খেলা করে, মজার গল্প বলে বলে কী সুখ! জানেন?

হাঁটুন: -ঘরের বাইরে পথচলা, পায়ে চলা পথে হাঁটার মধ্যে কী যে সুখ! নবকুমার হয়ে কপালকুণ্ডলাকে খোঁজা কেন বনপথে? পাতা পড়া পথেও হাঁটুন জোরে। আধঘণ্টা অন্তত, কী সুখ! সঙ্গীর সঙ্গে হাঁটলে আরও আনন্দ! আর স্বাস্থ্যহিতকরী তো বটেই।


Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz

Drug Index

Social Icons

 
Blogger Templates