প্রণালি: প্রথমে মুরগির মাংস গ্রিল করে ফেলতে হবে। তারপর চুলায় নিয়ে বারবিকিউ স্পেশাল সসের সঙ্গে তিন-চার মিনিট মিশিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। সসের সঙ্গে ভালোভাবে মেশানোর পর প্লেটে রাখতে হবে। তারপর তাজা সবজি সেদ্ধ করে প্লেটে রেখে একপাশে তৈরিকৃত ম্যাশড পটেটো দিয়ে পুরো প্লেটটি সাজিয়ে নিতে হবে। এর পরই পরিবেশন করা যাবে বারবিকিউ গ্রিল হাফ চিকেন।
Thursday, August 21, 2014
বারবিকিউ গ্রিল হাফ চিকেন
প্রণালি: প্রথমে মুরগির মাংস গ্রিল করে ফেলতে হবে। তারপর চুলায় নিয়ে বারবিকিউ স্পেশাল সসের সঙ্গে তিন-চার মিনিট মিশিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। সসের সঙ্গে ভালোভাবে মেশানোর পর প্লেটে রাখতে হবে। তারপর তাজা সবজি সেদ্ধ করে প্লেটে রেখে একপাশে তৈরিকৃত ম্যাশড পটেটো দিয়ে পুরো প্লেটটি সাজিয়ে নিতে হবে। এর পরই পরিবেশন করা যাবে বারবিকিউ গ্রিল হাফ চিকেন।
Tuesday, August 12, 2014
শ্বাসনালীতে সংক্রমণ
অ্যাডিনয়েড একধরনের লসিকা কলা, যা নাকের পেছনে গলবিলের উপরিভাগে থাকে। ৩-১২ বছরের শিশুদের ঊর্ধ্ব শ্বাসনালি বা অ্যাডিনয়েডে সংক্রমণের কারণে হতে পারে নানা সমস্যা।
অ্যাডিনয়েডের জন্য সব সময় নাক বন্ধ থাকার কারণে কিছু সমস্যা হয়। যেমন—শিশু মুখ দিয়ে শ্বাস নেয়, হাঁ করে ঘুমায়, ঘুমের মধ্যে নাক ডাকে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। সর্বদা সর্দি পড়তে থাকে, সাইনোসাইটিস লেগেই থাকে। নাকি স্বরে কথা বলে।
আবার অ্যাডিনয়েডের জন্য কানের নালি বন্ধ হয়ে যায়। ফলে মাঝেমধ্যে কানে ব্যথা হয়, মধ্য কর্ণে পানি জমে বা সংক্রমণ হয়, বাচ্চা কানে কম শুনতে পারে। খেয়াল করুন স্কুলে মনোযোগ কমে যাচ্ছে কি না, শিক্ষকের কথা অনুসরণ করতে পারছে কি না বা উচ্চ শব্দে টেলিভিশন দেখে কি না।
অ্যাডিনয়েডকে অবহেলা করা যাবে না। এটি দীর্ঘমেয়াদি জটিলতা ডেকে আনে। যেমন—শিশুর খেতে কষ্ট হয়, খেতে সময় লাগে বেশি। পড়ালেখায় পিছিয়ে পড়ে। শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।

চিকিৎসা কী?
অ্যাডিনয়েড যদি অল্প বড় হয় তাহলে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। বেশি বড় হয়ে গেলে ও শ্বাসনালিকে বাধাগ্রস্ত করলে অস্ত্রোপচার দরকার হবে।
নাক, কান ও গলা বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

পেটব্যথা, খেতে অনীহা?
এই জীবাণু বা ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাকটার পাইলোরি, যা আমাদের পরিপাকতন্ত্রের, বিশেষত পাকস্থলীর ভেতরের আবরণীকলার দীর্ঘমেয়াদি প্রদাহ এবং ক্ষতের জন্য দায়ী। পাকস্থলীর পেপটিক আলসার বা ক্ষতের ৭০ শতাংশ এবং ক্ষুদ্রান্ত্রের ক্ষতের ৯০ শতাংশ কারণ হচ্ছে এই জীবাণু।
পানি, খাবার, লালা, বমি-মল ইত্যদির মাধ্যমে এই জীবাণু আমাদের অল্প বয়সেই পরিপাকতন্ত্রে প্রবেশ করে এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়াতে থাকে। ঘনবসতি, অনিরাপদ পানি ও দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থা এ জীবাণুর প্রাদুর্ভাবে সহায়তা করে।
উপসর্গ: পেটের ওপরের অংশে মোচড়ানো ব্যথা, পেটে জ্বালাপোড়া, বুক জ্বালাপোড়া, পেট ফাঁপা, খাবারে অরুচি, বমিভাব বা বমি, মুখের দুর্গন্ধ ইত্যাদি।
জটিলতা: জীবাণু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০ শতাংশের পাকস্থলী,ÿক্ষুদ্রান্ত্রের ভেতর আবরণীকলায় ক্ষত দেখা দেয়। অনেক সময় এ ক্ষত থেকে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। ক্ষত গভীরতর হয়ে মারাত্মক রক্তক্ষরণ হয়ে রক্তবমি, কালো মল, এমনকি অন্ত্র ফুটো হয়ে জীবনসংশয় দেখা দিতে পারে। গবেষণা বলছে, পরিপাকতন্ত্রের লসিকা গ্রন্থির টিউমার বা লিম্ফোমার পেছনেও এর হাত রয়েছে।

এখন পর্যন্ত এই ব্যাকটেরিয়ার কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। দুশ্চিন্তা, মানসিক চাপ, অনিদ্রা, ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলুন। এর চিকিৎসায় একাধিক অ্যান্টিবায়োটিক এবং প্রটন-পাম্প ইনহিবিটর সমন্বিত ১০-১৪ দিনব্যাপী একটি কোর্স সেবন করতে হয়। জীবাণু নির্মূল হলো কি না, তা দেখার জন্য চিকিৎসা গ্রহণের চার সপ্তাহ পর ইউরিয়া ব্রেথ টেস্ট অথবা মলে অ্যান্টিজেন পরীক্ষা করে জেনে নেওয়া যেতে পারে এবং নির্মূল না হলে আবার আরেকটি কোর্স নিতে হবে।
মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল|

Friday, August 8, 2014
দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না
মানুষ পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি পান করে যে পানীয়, তা হলো চা। চা-স্পৃহা চঞ্চল হলে চাতকের মতো চা পানের জন্য উদগ্রীব হন অনেকে। চা পান না করা পর্যন্ত যেন শরীর ও মন দুটোরই তৃষ্ণা মেটে না।
চা যে হিতকরী পানীয়, তা এখন অনেকেই জেনেছেন। চায়ের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও অন্যান্য যৌগ।
গবেষণায় দেখা গেছে, চা পান করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার হয়, এমনকি কোষের ক্ষতি, জরা অনেকটাই হ্রাস পায়।
কোনো কোনো গবেষক বলেন, দাঁতে ক্ষয়, গহ্বর তৈরি হওয়া অনেকটা বাধা পায় চা পানে, রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য হয়। সম্ভবত এর হূদহিতকরী গুণও রয়েছে। চায়ের মধ্যে রয়েছে যে পলিফেনোল (ফ্লাভোনলস ও ক্যাটেচিনস) এদের রয়েছে হূৎসুরক্ষা গুণাগুণ।
অনেক দেশে দুধ-চা পান করে মানুষ, আমাদের দেশেও চায়ের সঙ্গে দুধ মিশিয়ে পান করেন বেশির ভাগ লোক। কিন্তু ইদানীং গবেষকেরা দেখছেন, চায়ের মধ্যে দুধ মেশালে চায়ের অনেক হিতকরী গুণ আর থাকে না। ইউরোপিয়ান হার্ট জার্নাল-এ প্রকাশিত একটি নিবন্ধে গবেষকেরা দেখিয়েছেন, ১৬ জন সুস্থ প্রাপ্তবয়স্ক লোক পান করলেন ব্ল্যাক টি (শুধু চা), কেউ পান করলেন চায়ের সঙ্গে স্কিম মিল্ক মিশিয়ে, কেউ পান করলেন শুধু গরম জল। এরপর বিজ্ঞানীরা রক্তনালির কার্যকলাপের ওপর এদের প্রভাব লক্ষ করলেন।
পানির সঙ্গে তুলনা করে দেখা গেল, ব্ল্যাক টি (শুধু চা, যাকে আমরা র টি বলি) পানে ধমনির কার্যকলাপ বেশ উন্নত হলো। তবে দুধ-চা পান করলে চায়ের হিতকরী প্রভাব পুরোপুরি নষ্ট হয়ে গেল।
ইঁদুরজাতীয় প্রাণীতে তেমন পরীক্ষা চালিয়েও একই ফলাফল পাওয়া গেল। তাঁদের ধারণা, দুধের প্রোটিন চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের সঙ্গে মিশ্রিত হওয়ায় চায়ের গুণ নষ্ট হয়ে যায়। গবেষকেরা বলেন, দুধ রক্তনালির কার্যকলাপের ওপর চায়ের স্বাস্থ্য হিতকরী গুণের বিরুদ্ধাচরণ করে।
বিষয়টি কেবল দুধ ও দুধজাত দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ? তা নয়, সয়া দুধের প্রোটিনও একইভাবে চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের ওপর বিরুদ্ধ প্রভাব ফেলে।
তাই দুধে চা মেশালে চায়ের গুণ নষ্ট হয়ে যায়।
দুধ-চা পান না করে কেবল র টি (রং চা) পান করুন।
Subscribe to:
Posts (Atom)
Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz
Drug Index